সেনাবাহিনীতে চাকুরীর প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ, গ্রেফতার ১

বাংলাদেশ সেনাবাহিনীতে মেস ওয়েটার পদে চাকুরী দেওয়ার কথা বলে বিপুল পরিমান অর্থ আত্মসাতের অভিযোগে সিরাজগঞ্জে প্রতারক চক্রের একজনকে গ্রেফতার করেছে র‍্যাব ১২। গ্রেফতারকৃত মোঃ রইস উদ্দিন (৫৮) সিরাজগঞ্জের সয়াগোবিন্দ এলাকার বক্স সরকারের ছেলে।

র‍্যাব জানিয়েছে, একই জেলার উল্লাপাড়া থানার মোঃ আলম সরকার (৪৪) এর কাছ থেকে আসামী মোঃ রইস উদ্দিন ৫ লক্ষ ৫ হাজার টাকা নেয় চুক্তি অনুযায়ী। পরবর্তীতে চাকুরী দিতে ব্যর্থ হলে টাকা ফেরত না দিয়ে আত্নসাৎ করে। টাকা দিয়ে প্রতারক চক্রের ফাঁদে পড়ে সর্বস্বান্ত হয়েছে পরিবারটি।

পরিবারটির অভিযোগের ভিত্তিতে বুধবার (৩০ জুন) তারিখ রাত পৌনে ১টায় র‍্যাব-১২ এর একটি আভিযানিক দল সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান নেতৃত্বে সিরাজগঞ্জ জেলার থানা রোড়ের সয়াগোবিন্দ এলাকায় অভিযান চালিয়ে আসামী রইসকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই প্রতারক দীর্ঘদিন ধরে অনেকের সাথে চাকুরী দেবার নামে প্রতারনা করে টাকা আত্নসাৎ করে আসছিল।

গ্রেফতারকৃতকে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব।

বার্তা বাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর