খুলনা বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ১ হাজার ২৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
বুধবার (৩০ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা।
গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনায় সাতজন, যশোরে তিনজন, মেহেরপুরে তিনজন, ঝিনাইদহে দুইজন, সাতক্ষীরায় দুইজন ও চুয়াডাঙ্গায় একজন মারা গেছেন।
গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। এ বিভাগে এখন পর্যন্ত ৫৬ হাজার ২৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ১ হাজার ৭০ জন ও সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৪০১ জন।
বার্তা বাজার/নব