নাট্যবিদ্যা ‘র ২য় সংখ্যার পাঠ উন্মোচন হলো আজ

ফারজানা সকাল, জাককানইবি প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) এর নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের নিয়মিত প্রকাশনা ও গবেষণা জার্নাল নাট্যবিদ্যা’র ২য় সংখ্যার পাঠ উন্মোচন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪.১৫ টায় বিশ্ববিদ্যালয় কনফারেন্স রুমে নাট্যবিদ্যা গবেষণা জার্নালের পাঠ উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগ। উক্ত অনুষ্ঠানে জার্নাল দিয়ে অতিথিদের বরণ করে নেন বিভাগের শিক্ষার্থীরা।

উক্ত পাঠ উন্মোচন ও আলোচনা সভায় বিভাগটির প্রভাষক মাজহারুল হোসেন তোকদারের সঞ্চালনায় এবং বিভাগীয় প্রধান ইসমত আরা ভূঁইয়া ইলার সভাপতিত্বে নাট্যবিদ্যা ২য় সংখ্যার পাঠ উন্মোচন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানটিতে স্বাগত বক্তব্য রাখেন নাট্যবিদ্যা সম্পাদনা পর্ষদের সদস্য ড.মো.কামাল উদ্দীন।অনুষ্ঠানটিতে আলোচক হিসেবে বক্তব্য রাখেন নাট্যবিদ্যা সম্পাদনা পর্ষদের সদস্য আল্ জাবির।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাককানইবি ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দীন,আরো বক্তব্য রাখেন জাককানইবি গবেষণা ও সম্প্রসারণের পরিচালক প্রফেসর ড.বিজয় ভূষণ দাস।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে মাত্র দুটি বিভাগ গবেষণা গ্রন্থ প্রকাশ করেছে।এর মধ্যে টানা দ্বিতীয়বারের মতো নাট্যকলা বিভাগ এটির আয়োজন করেছে।যেটি প্রশংসার দাবী রাখে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর