দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। উত্তর-দক্ষিণ পশ্চিমাঞ্চলসহ সারাদেশে করোনা পরিস্থিতি খুবই ভয়াবহ। দেশের ১৫ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৬৬ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে আটজন, বগুড়ায় আটজন, চাঁপাইনবাবগঞ্জে দুইজন, নাটোরে একজন ও নওগাঁয় একজন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনায় সাতজন, যশোরে তিনজন, মেহেরপুরে তিনজন, ঝিনাইদহে দুইজন, সাতক্ষীরায় দুইজন ও চুয়াডাঙ্গায় একজন মারা গেছেন।
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১০ জন। নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহে একদিনে আরও ৮ জনের মৃত্যু হয়েছে।
বার্তা বাজার/নব