করোনা সংক্রমণ প্রতিরোধে আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সারাদেশে এক সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বুধবার(৩০ জুন) দুপুরে এ বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, সব সরকারি-আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসসমূহ বন্ধ থাকবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত আট’টা পর্যন্ত খাবার সরবরাহ করতে পারবে। তবে কোনো ভাবেই হোটেল-রেস্তোরাঁয় বসে খাওয়া যাবে না।
প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, কঠোর এ বিধিনিষেধ বাস্তবায়ন করতে পুলিশ-বিজিবির সঙ্গে মাঠে থাকবে সেনাবাহিনীও। জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা বন্ধের বিষয়ে সরকার বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা পালনের সিদ্ধান্ত নিয়েছে।
এ সময়ে জরুরি পরিষেবা প্রদানকারী কর্মরত ছাড়া এবং বিনা কারণে ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বার্তাবাজার/পি