খুলনার সাংসদ করোনায় আক্রান্ত, হাসপাতালে ভর্তি
সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এবং খুলনা ৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের বর্তমান সাংসদ নারায়ণ চন্দ্র চন্দ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (৩০ জুন) সকাল ৯ টায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফরিদ আহমেদ।
তিনি জানিয়েছেন, করোনায় আক্রান্ত হলে বুধবার সকাল ৯ টায় দিকে রাজধানীর বিএসএমএমইউ হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
বার্তা বাজার/এফএইচপি