দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পাস হচ্ছে আজ
২০২১-২২ অর্থবছরে দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পাস হতে যাচ্ছে আজ বুধবার (৩০ জুন)। এর আগে গত ২৯ জুন গুরুত্বপূর্ণ কিছু সংশোধনীসহ জাতীয় সংসদে অর্থ বিল ২০২১ পাস করা হয়। বিলটি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের প্রস্তাবে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবারের অধিবেশনে কণ্ঠভোটে পাস হয়।
এবারের বাজেটে অগ্রাধিকার পেয়েছে দেশের প্রান্তিক জনগোষ্ঠী। মূলত বাজেটটি করা হয়েছে সরকারের অতীতের অর্জন এবং উদ্ভূত বর্তমান পরিস্থিতির মিশেলে। বাজেটে সংগত কারণেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য খাতকে।
চলমান বাজেট নির্দিষ্টকরণ বিল পাসের মধ্য দিয়ে পাস হবে বলে জানা গেছে। গত ৩ জুন জাতীয় সংসদে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। একইসাথে করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত প্রণোদনা প্যাকেজগুলোর বাস্তবায়ন, কৃষি খাত, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনাকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে এই বাজেটে।
প্রস্তাবিত বাজেটের আকার দাঁড়িয়েছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকাতে। যেটি মোট জিডিপির ১৭ দশমিক পাঁচ শতাংশ। এই বাজেট প্রস্তাবিত খাতগুলোতে কতটুকু সাফল্য বয়ে আনতে পারে সেটিই এখন দেখার বিষয়।
বার্তা বাজার/এফএইচপি