গণপরিবহণ চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

সারাদেশে সীমিত পরিসরে লকডাউন চলছে। বন্ধ রয়েছে সব ধরণের গণপরিবহন। এদিকে গণপরিবহণ চালুর দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছেন পোশাক ও পরিবহণ শ্রমিকরা।

বুধবার(৩০ জুন) সকালে চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকায় এ বিক্ষোভ করে তারা।

এ সময় পোশাক শ্রমিকরা বলেন, লকডাউনে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হলেও পোশাক ও শিল্প কারখানা খোলা রাখা হয়েছে। শিল্প প্রতিষ্ঠান ও পোশাক কারখানাগুলো তাদের শ্রমিকদের আনা-নেয়ার জন্য নিজস্ব কোনো পরিবহণের ব্যবস্থা করেনি।

অন্যদিকে পরিবহণ শ্রমিকদের অভিযোগ, লকডাউনে রিকশা ও ব্যক্তিগত গাড়ি চলাচল স্বাভাবিক থাকলেও শুধু গণপরিবহণ চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এতে পরিবহণের সঙ্গে সংশ্লিষ্টরা মানবেতর জীবন-যাপন করছেন। শিগগিরই গণপরিবহন চালুর দাবি জানান তারা।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর