ইউরো কাপ: কোয়ার্টারে কে কার মুখোমুখি ও সূচি দেখে নিন

মঙ্গলবার রাতে ইউরো কাপের শেষ আট নিশ্চিত করতে মাঠে নেমেছিল ইংল্যান্ড-জার্মানি ও সুইডেন-ইউক্রেন। জার্মানিকে হারিয়ে ইংল্যান্ড ও সুইডেনকে হারিয়ে ইউক্রেন কোয়ার্টার নিশ্চিত করেছে।

শেষ দুই দল হিসেবে কোয়ার্টার নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ইউক্রেন। এর আগে কোয়ার্টার নিশ্চিত করা ছয় দল হল- সুইজারল্যান্ড, স্পেন, বেলজিয়াম, ইতালি, চেক রিপাবলিক ও ডেনমার্ক।

আগামী ২ জুলাই বাংলাদেশ সময় রাত ১০টায় প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও স্পেন। ওইদিন দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে বেলজিয়াম-ইতালি।

এরপর ৩ জুলাই বাংলাদেশ সময় রাত ১০টায় তৃতীয় কোয়ার্টার ফাইনালে নামবে চেক রিপাবলিক ও ডেনমার্ক এবং রাত ১টায় মুখোমুখি হবে ইউক্রেন ও ইংল্যান্ড।

কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনাল নিশ্চিত করবে চারদল। তারা আগামী ৬ ও ৭ জুলাই সেমিফাইনালের লড়াইয়ে নামবে। আগামী ১১ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর