রাজশাহীতে একদিনে আরও ১২ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) সকাল ৮টা থেকে বুধবার (৩০ জুন) সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১২ জনের মৃত্যু হয়। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে পাঁচজন ও উপসর্গ নিয়ে সাতজন মারা গেছেন।

বুধবার (৩০ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি বলেন, গত ২৪ মৃতদের মধ্যে সর্বোচ্চ আটজন রাজশাহীর। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নওগাঁর একজন ও নাটোরের একজন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের একজন ও নওগাঁর একজন মারা গেছেন।

অন্যদিকে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া সাতজনের মধ্যে রাজশাহীর পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জের একজন ও নাটোরের একজন রয়েছেন।

রামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৬৩ জন। বুধবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন সর্বোচ্চ ৪৬০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৫ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর