১০ গুণ বেশি ভাড়া দিয়ে পাটুরিয়া-দৌলতদিয়া আসছে যাত্রীরা

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট দিয়ে এখনো ফেরিতে পার হচ্ছে মানুষ। তারা মানছে না কোন স্বাস্থ্যবিধি। মহাসড়ক ও বিভিন্ন স্থানে ভোগান্তিসহ ১০ গুণ বেশি ভাড়া দিয়ে ঘাটে আসার অভিযোগ। চেকপোস্ট ফাঁকি দেওয়া হচ্ছে বিভিন্নভাবে।

বুধবার (৩০ জুন) ভোর থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রাইভেটকার ও মোটরসাইকেলে বিভিন্ন পুলিশের চেকপোস্ট ফাঁকি দিয়ে ঘাটে আসেন অনেকে।

ঘাট কর্তৃপক্ষ কোনো বাধা না দিয়ে ফেরিতে পার করছেন ছোট ছোট যানবাহনও। নেই কোনো স্বাস্থ্যবিধির বালাই। মাস্কও পড়ছে না অনেকে। গণপরিবহন বন্ধ থাকায় কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে ভেঙে ভেঙে যাচ্ছেন যাত্রীরা। পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ২০টি ফেরি মধ্যে ১৫টি ফেরি চলাচল করছে।

প্রাইভেটকার চালক আলগীর জানান, পেটের তাগিদে প্রাইভেটকার নিয়ে বের হয়েছেন। তাই মহাসড়কে চেকপোস্ট থাকায় পাটুরিয়া ঝিটকা হয়ে হরিরামপুরের বেড়িবাঁধ দিয়ে পুলিকে ফাঁকি দিয়ে ঢাকা থেকে যাত্রী নিয়ে এসেছেন।

ঘাটের এজিএম মো. জিল্লুর রহমান জানান, পাটুরিয়া ও আরিচাতে ২০ ফেরি রয়েছে। আর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ১৫ ফেরি চলাচল করছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর