কানাডায় প্রচণ্ড গরমে ৭০ জনের মৃত্যু

কানাডায় প্রচণ্ড গরমে মারা গেছে অন্তত ৭০ জন। যাদের বেশিরভাইগই বয়স্ক। সোমবার থেকে এসব মানুষের মৃত্যু হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।

মঙ্গলবার ব্রিটিশ কলম্বিয়ার লাইটনে রেকর্ড তাপমাত্রা ছিল ৪৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

ব্রিটিশ কলম্বিয়া পুলিশ জানিয়েছে, ভানকুভার শহরতলীর বার্নাবী ও সারেতে ৬৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের বেশিরভাগই বয়স্ক ও শারীরিকভাবে অসুস্থ ছিল। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমে তাদের মৃত্যু হয়েছে।

দক্ষিণ প্রশান্ত মহাসাগরের উত্তর-পশ্চিমাঞ্চল জুড়ে গত কয়েকদিনে তাপমাত্র বেড়ে যাওয়ায় কানাডার তাপমাত্রা চরম আকার ধারণ করেছে। ব্রিটিশ কলম্বিয়া, আলবেট্রা, সাককাচুয়ানসহ বেশ কয়েকটি শহরে দাবদাহের সর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।

তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। গরমে বিভিন্ন জায়গার রাস্তা ও অবকাঠামো গলছে। টিকা কেন্দ্রগুলাও সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। ঘর থেকে বের হতে পারছেন না অনেকে। এই গরমে ছায়াযুক্ত স্থানে থাকার পাশাপাশি বেশি করে পানি পানের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

এদিকে, যুক্তরাষ্ট্রের সিয়াটল ও পোর্টল্যান্ডসহ অনেক জায়গায় রেকর্ড তাপমাত্রা দেখা যায়।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর