চট্টগ্রামে মহানগর গোয়েন্দা (বন্দর) পুলিশের বিশেষ অভিযানে চোরাইকৃত ৩৫৬০ পিস গার্মেন্টস পণ্য সহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) পতেঙ্গা থানাধীন দক্ষিন পতেঙ্গা মাইজ পাড়া সংলগ্ন এলাকা হতে খলিলুর রহমান প্রকাশ সঘাপ (৩২) নামে একজনকে চোরারইকৃত গার্মেন্টস পণ্য সহ গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গত (২৪জুন) ঢাকা আশুলিয়াস্থ ভ্যাটিকান নিট ওয়ার লিঃ এর কারখানা থেকে প্রস্তুতকৃত মোট ২৪,৬১৫ পিস ফুল প্যান্ট এবং হাফ প্যান্ট শিপমেন্টের জন্য কারখানা থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে পরিবহনকালে সংঘবদ্ধ চোরাই চক্র কর্তৃক ৩৫৬০ পিস গার্মেন্টস পণ্য চুরি হয়। এ বিষয়ে পাহাড়তলী থানায় একটি নিয়মিত মামলা দায়ের হয়।
মহানগর গোয়েন্দা বন্দর বিভাগের অতিঃ উপ-পুলিশ কমিশনার নোবেল চাকমা এর নেতৃত্বে ১৭ নং টিম এর পতেঙ্গা থানাধীন দক্ষিন পতেঙ্গা মাইজ পাড়া সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে চোরাইকৃত ৩৫৬০ পিস গার্মেন্টস পণ্য সহ খলিলুর রহমান প্রকাশ সঘাপ (৩২) কে গ্রেফতার করেন।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/টি