দেশে করোনায় আক্রান্তদের ৮০ শতাংশের দেহেই ডেল্টা ধরণ

দেশে করোনায় আক্রান্তদের মধ্যে ৮০ শতাংশের দেহেই করোনার ডেল্টা সংক্রমণ পাওয়া গেছে। বিগত দুই মাসে আক্রান্ত ব্যক্তিদের নমুনা পরীক্ষা করে গবেষণা করে এই চিত্র পেয়েছে আইইডিসিআর।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণার এই প্রতিষ্ঠানটি মঙ্গলবার (২৯ জুন) এই তথ্য জানায়।

তারা জানায়, ডেল্টা নামের এই ধরণটিতে শুরুর দিকে ভারতীয় ধরণ বলা হতো। পরবর্তীতে ডব্লিউএইচও এই ধরণটির নাম দেয় ডেল্টা ভেরিয়েন্ট।

গত বছরের অক্টোবরের প্রথমবারর মত ভারতে এই ধরণ শনাক্ত হয়। এটি অতি মারাত্মক ধরণের সংক্রামক। দ্রুত একজনের কাছ থেকে অন্য জনের দেহে ছড়ায়। গত এপ্রিল ও মে মাসে ভারতে করোনার এই ধরণটি তীব্র মহামারি আকার ধারণ করে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর