এবারের লকডাউন হবে সবচেয়ে কঠোর, প্রজ্ঞাপন বুধবার

করোনার সংক্রমণ মারাত্মকভাবে বাড়তে থাকায় আগামী বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সারাদেশে কঠোর জারি করা হবে কঠোর লকডাউন। এই লকডাউন বাস্তবায়ন করতে সেনাবাহিনী ছাড়াও মাঠে থাকবে পুলিশ ও বিজিবি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এবারের কঠোর লকডাউন বাস্তবায়ন করতে যতটুকু কঠোর হওয়া দরকার তার জন্য প্রস্তুত আছে প্রশাসন।

তথ্য অধিদপ্তর থেকে জানানো হয়, ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধের বিষয়ে আগামীকাল (৩০ জুন) প্রজ্ঞাপন জারি করা হবে।

এক তথ্য বিবরণীতে বলা হয়, জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা বন্ধের বিষয়ে সরকার বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা পালনের সিদ্ধান্ত নিয়েছে। এ সময়ে জরুরি পরিষেবা প্রদানকারী কর্মরতরা ছাড়া এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আরও বলে হয়, বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা সম্পর্কিত বিস্তারিত তথ্য সংবলিত প্রজ্ঞাপন বুধবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে। এ ছাড়া মাস্ক পরিধানসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়।

এদিকে সোমবার (২৮ জুন) মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, আগামী ১-৭ জুলাই পর্যন্ত কঠোর লকডাউন চলাকালে সাধারণ ছুটি থাকছে না। তবে নিষেধাজ্ঞা থাকবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর