দেবহাটায় মোটরসাইকেল দূর্ঘটনায় ৩ যুবকের মৃত্যু

দেবহাটার পারুলিয়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় ৩ যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম জানান, পারুলিয়া বাসস্টান্ড এলাকা থেকে ৩ জন সহ একটি মোটরসাইকেল সাতক্ষীরা অভিমূখে যাচ্ছিল। প্রতিমধ্যে পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে বেপরোয়া গতিতে আসা মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে যায়।

এসময় নিয়ন্ত্রণ হারানো মোটরসাইকেলটি রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খেয়ে ৩ আরহী ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যায়। এতে পুষ্পকাটির মফিজুর কারিগরের ছেলে মহিউদ্দীন ওরফে সজিব হোসেন (২৬), একই এলাকার মৃত আরশাদ আলীর ছেলে আশরাফুল ইসলাম (২৫) ও জাহাঙ্গীর হোসেনের ছেলে মামুন হোসেন (১৭) নিহত হন।

দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মীর খায়রুল আলম/বার্তাবাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর