‘দেশে করোনা আক্রান্তের ৮০ শতাংশই ডেল্টা ধরনে সংক্রমিত’

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের ৮০ শতাংশই ডেল্টা ধরনের সংক্রমিত। গত ২ মাসে করোনা আক্রান্তদের নমুনা পরীক্ষা করে এ চিত্র পেয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

মঙ্গলবার (২৯ জুন) এ তত্য জানায় প্রতিষ্ঠানটি। করোনার এ ধরনকে শুরুতে ভারতীয় ধরন বলা হতো। পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পক্ষ থেকে করোনার ধরনটির নতুন নাম দেওয়া হয় ‘ডেল্টা ভেরিয়েন্ট’।

গত বছরের অক্টোবরে ভারতে প্রথম ডেল্টা ধরন শনাক্ত হয়। এ ধরন খিুব বেশি সংক্রামক। দ্রুত একজনের কাছ থেকে অন্যের শরীরে ছড়িয়ে পড়তে পারে। এ ধরনের কারণেই গত এপ্রিল ও মে মাসে ভারতে করোনা পরিস্থিতি ভয়ংকর রূপ নিয়েছিলো।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর