১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ, বাইরে বের হলেই শাস্তি

আগামী বৃস্পতিবার (১ জুলাই) সকাল ছয়টা থেকে সারাদেশে এক সপ্তাহের জন্য কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার।

এ সময় জরুরি সেবা বা জরুরি প্রয়োজন ব্যাতীত কেউ ঘরের বাইরে বের হলেই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ।

মঙ্গলবার (২৯ জুন) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ সময়ে জরুরি পরিষেবা প্রদানকারী কর্মকরত ব্যক্তি ছাড়া ঘরের বাইরে বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। কঠোর বিধি-নিষেধ ও নিষেধাজ্ঞা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রজ্ঞাপন আগামীকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে।

এছাড়া বিজ্ঞপ্তিতে মাস্ক পরিধানসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর