কঠোর বিধিনিষেধের মধ্যে বিপিএল ফুটবল চলবে কিনা প্রজ্ঞাপন দেখে বুধবার সেই সিদ্ধান্ত নেবে বাফুফে। লম্বা বিরতির পর এ মাসের ২৬ জুন শুরু হয় বিপিএলের বাকি পর্বের খেলা। এরপর সপ্তাহ না পেরুতে আবারো বন্ধ হবার পথে লিগ।
করোনার সংক্রমণ ও মৃত্যু বাড়ায় বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউন দেবে সরকার। সে অবস্থায় খেলা চালাতে চেয়েছিল বাফুফে। কিন্তু এখন পরিস্থিত দেখে সিদ্ধান্ত নিতে চায় তারা। বুধবার প্রজ্ঞাপন দেখেই ঠিক করা হবে খেলা চলবে কিনা।
এর আগে করোনা সংক্রমণ রোধে ঢাকার বাইরের ভেন্যুতে খেলা না দিয়ে শুধু বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা রেখেছিল বাফুফে।
বার্তাবাজার/ই.এইচ.এম