সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মত ইসরায়েলের দূতাবাসের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) আবুধাবিতে দূতাবাসের উদ্বোধন করেছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদ।
এসময় উপস্থিত ছিলেন আমিরাতের সংস্কৃতি ও তারুণ্য বিষয়ক মন্ত্রী নুরা আল-কাবি।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম বিদেশ সফরেই সংযুক্ত আরব আমিরাতে গেলেন ইয়াইর লাপিদ। যে কারণে তার এই সফর ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। সফরে দুবাইয়ে একটি কনস্যুলেটের উদ্বোধন করার কথাও রয়েছে তার। এছাড়া আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকও করবেন তিনি।
এর আগে, গেল বছর যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় ইসরায়েলের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করে সংযুক্ত আরব আমিরাত।
বার্তাবাজার/ই.এইচ.এম