উত্তরা তিন নং সেক্টর আয়োজনে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার(২৯ জুন) বিকেল সাড়ে ৫টায় তিন নং সেক্টরে এ কর্মসূচী করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করনে উত্তরা তিন নং সেক্টর কল্যাণ সমিতির সভাপতি শেখ মামুনুল হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাবিব হাসান (এমপি)।
প্রধান অতিথির বক্তব্যে হাবিব হাসান এমপি বলেন-,গাছ লাগনো সাওয়াব। মৃত্যু আগ পর্যন্ত আমাদের গাছ লাগানো উচিত। কোন জায়গা ফাঁকা না রেখে আমরা যদি একটি করেও গাছ লাগাই প্রাকৃতিক পরিবেশ রক্ষা হবে তেমনি বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রাকৃতিক সৌন্দর্যে ভরে উঠবে এবং তিনি ১ হাজার গাছ উপহার দেবে বলে ঘোষনা দেন।
এছাড়াও উপস্থিত ছিলেন,উত্তরা তিন নং সেক্টর কল্যাণ সমিতি সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তানজীন মাহমুদ তনু/বার্তা বাজার/টি