‘দুদক কারো দ্বারা প্রভাবিত হয় না’

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মু আনোয়ার হোসেন হাওলাদার বলেছেন, দুদক কারো দ্বারা প্রভাবিত হয় না। এবং কোনো দিন হবেও না।

মঙ্গলবার (২৯ জুন) সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দুর্নীতি দমন কমিশনের সচিব বলেন, দুদক পুরোপুরি স্বাধীন একটি কমিশন। এ কমিশন নিজের প্রয়োজনে কাজ করে।
কেউ দুর্নীতি দমন কমিশনকে প্রভাবিত করতে পারে না। এবং কারো দ্বারা প্রভাবিত হয় না। আর কখনো হবেও না।

দুদকের উপপরিচালক জালাল উদ্দিন আহমেদের আবেদনে গতকাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন, তার মা ফাতেমা হানিফ, স্ত্রী ফারহানা আলম ও বোন শাহানা হানিফের ৮টি ব্যাংক হিসাব জব্দের (ফ্রিজ) নির্দেশ দিয়েছিলেন আদালত। আদালতের নির্দেশনা অনুযায়ী তদন্তের স্বার্থে এই অ্যাকাউন্টগুলো ফ্রিজ (জব্দ) করা হয়েছে। ’

অনুসন্ধান কর্মকর্তা যদি মনে করেন তদন্তের স্বার্থে যে কাউকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারেন বলে তিনি উল্লেখ করেন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর