‘জাতীয় শুদ্ধাচার পুরষ্কার’ এ ভূষিত হলেন তিতুমীর কলেজের অধ্যক্ষ
রাজধানীর সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ আশরাফ হোসেন জাতীয় শুদ্ধাচার পুরষ্কার ২০২০-২০২১ অর্থ বছরের মাঠ পর্যায়ে প্রতিষ্ঠান প্রধান হিসেবে মনোনিত হয়েছেন।
মঙ্গলবার (২৯ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) প্রফেসর ড. প্রবীর কুমার ভট্টাচার্য্যে এক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার(৩০ জুন) দুপুর সাড়ে ১২ টায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো: গোলাম ফারুকের উপস্থিতিতে এ পুরষ্কার বিতরণ করা হবে।
উল্লেখ্য, অধ্যাপক আশরাফ হোসেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ২৮তম অধ্যক্ষ। তিনি ২০১৩ সালে কলেজটিতে সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেন। এরপর ২০১৮ সালের ১৩ ফেব্রুয়ারি তিতুমীর কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
তুহিন/বার্তা বাজার