সিরাজদিখানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিরাজদিখান থানা পুলিশ । মঙ্গলবার (২৯ জুন) সন্ধ্যা ৬টায় দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের দোসরপাড়া গ্রামে আসামির নিজ বাড়ি থেকে গ্রেফতার কার হয়।

গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ী রাজ্জাক শেখ (৩২) উপজেলার লতব্দী ইউনিয়নের দোসরপাড়া গ্রামের মৃত ছফর আলীর ছেলে।

সিরাজদিখান (সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রাশেদুল ইসলাম এর দিকনির্দেশনায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ কামরুজ্জামান এর নেতৃত্বে এসআই মামুন মিয়া সঙ্গীয় এএসআই মো: রাজু শেখ ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লতব্দী ইউনিয়নের দোসরপাড়া গ্রামে আসামীর নিজ বাড়িতে মাদকদ্রব্য বিক্রির সময় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাজ্জাক কে গ্রেফতার করেন।

এ ব্যাপারে সিরাজদিখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন ।

মোঃ মিজানুর রহমান/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর