বগুড়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে এক কলেজ ছাত্রসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে জেলা সদরের নিশিন্দারা এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলা সেকেন্দারাবাদ গ্রামের মো. হাফিজার রহমানের ছেলে মো. মাহবুর রহমান (২৩) ও একই উপজেলার পদ্মপুকুর গ্রামের আব্দুল সামাদের ছেলে মো. শরিফুল ইসলাম (২৪)। শরিফুল সরকারি আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
মঙ্গলবার সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক এমরান মাহমুদ তুহিন বলেন, একটি পুরাতন ভিডিও বর্তমান সময়ের বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা হয়েছে।
পুলিশের দাবি, ফেসবুকে পোস্ট করা ভিডিও ফুটেজটি ২০১৭ সালের। বগুড়া জেলা আইন-শৃখলা রক্ষাকারী বাহিনীর একটি দল ব্যাটারিচালিত অটোরিকশা ও অবৈধ ভ্যান হাতুড়ি দিয়ে ভেঙে ফেলে এবং পরে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়। আসামিরা সেই ভিডিও বর্তমান সময়ের বলে প্রচার করেছে। তারা শিবগঞ্জ উপজেলা(৩৭) বগুড়া’ নামে ফেসবুক গ্রুপ থেকে ভিডিও ফুটেজটি বর্তমান সময়ের লোকডাউনে চালানো অভিযানের চিত্র বলে প্রচার করেছে। শরিফুল এই গ্রুপের অ্যাডমিন এবং নামে-বেনামে তার আরও পাঁচটি ফেসবুক আইডি পাওয়া গেছে বলে দাবি পুলিশের।
খালিদ/বার্তা বাজার/টি