শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা

নরসিংদীর শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার( ২৯ জুন ) উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ বিদায়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান, প্রাণীসম্পদ কর্মকর্তা আবদুল্লাহ আল শামীম, মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন, শিক্ষা অফিসার নূর মোহাম্মদ রুহুল সগীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদা খাতুন, নির্বাচন অফিসার ফারজানা , মহিলা বিষয়ক কর্মকর্তা রোকসানা বিলকিছ, পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফা আক্তারসহ সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ডাঃ মোঃ সাইফুল ইসলাম কিশোরগঞ্জ সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সহকারী পরিচালক হিসেবে পদোন্নতি পান।

রেজাউল করিম/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর