কুড়িগ্রামে আকস্মিক ঝড়ে ক্ষতিগ্রস্থ ৮ পরিবার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে আকস্মিক ঝড়ে আট পরিবারের বসতঘর, মুরগীর খামার, সেচ পাম্পের ঘর ক্ষ‌তিগ্রস্থ হয়েছে। সোমবার (২৮) জুন রা‌তে উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়লই ও পশ্চিম বড়লই গ্রামে এ ঘটনা ঘ‌টে।

ঝ‌ড়ে ক্ষ‌তিগ্রস্থ আজিজুল হক ও রবিউল ইসলামসহ স্থানীয়রা জানান, মাগরিবের নামাজের কিছুক্ষন পর হালকা বৃষ্টির সাথে হঠাৎ দমকা বাতাস শুরু হয়। লোকজন কিছু বুঝে উঠার আগেই মুহুর্তের মধ্যে ঝ‌ড়ো বাতাসে বসতঘর ও আসবাবসহ দুটি মুরগীর খামারের শেড লন্ডভন্ড হ‌য়ে যায়।

এ সময় আজিজুলের বাড়ীর পাশে নুরুজ্জামান মিয়ার বরেন্দ্র সেচ পাম্পের পাকা ঘরও বিধ্বস্থ হ‌য়ে যায়। এসময় আত‌ঙ্কে ছুটাছুটি করতে গিয়ে টিন এবং বাঁশ আঘাতে আজিজুল হকের স্ত্রী জাহেদা বেগম (৩৩) মেয়ে অনামিকা (৮) ছেলে জাহিদ (৪) আহত হন। প‌রে আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

বড়ভিটা ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান মো.খয়বর আলী জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঝড়ে ৮ টি পরিবারের ক‌য়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর তালিকা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস জানান, ‘ঝড়ে ক্ষতি হওয়ার বিষয়টি জেনেছি। আমরা ঘটনাস্থল প‌রিদর্শন কর‌বো। ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার ব‌্যবস্থা নেওয়া হ‌বে।’

সুজন মোহন্ত/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর