সাতক্ষীরায় এক কলা গাছে ১৯ টি মোচা!

সাতক্ষীরায় এক কলা গাছে ১৯ টি মোচা দেখতে ভীড় জমাচ্ছেন স্থানীয়রা। ঘটনাটি সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের জোড়দিয়া গ্রামে। মঙ্গলবার (২৯ জুন) স্থানীয়রা বিষয়টি দেখার পর এলাকায় ছড়িয়ে পড়ে। এরপর থেকে লোকসমাগম হচ্ছে জোড়দিয়াই।

জোড়দিয়া গ্রামের কবি শেখ তামিম বিল্লাল জানান, বিষ্টু পদ বিশ্বাষের পুত্র মোনরঞ্জন বিশ্বাষের একটি কলা গাছে ১৯ টি মোচা হয়েছে। পর্যায় ক্রমে প্রচার হওয়াই আশ্চর্য্য ঘটনা দেখতে লোকজন ছুটে আসছে। যদিও বেশ কয়েকদিন হয়েছে তবে জানাজানি হয়নি। মঙ্গলবার থেকে বেশি জানাজানি হয়েছে, তাই লোকসমাগম হচ্ছে।

তবে মোচা দেখে বিভিন্ন লোক নানান মন্তব্য করেছেন। গ্রামের সাধারন লোকজন ছুটে যাচ্ছে এক নজর দেখার জন্য। তবে কলা গাছ এবং মোচা নিয়ে সর্বত্রই চলছে আলোচনা সমালোচনা।

মীর খায়রুল আলম /বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর