গাজীপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে সুলাইমান সিকদার নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) দুপুরে শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ডুমনী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুলাইমান সিকদার (৩২) প্রহলাদপুর ইউনিয়নের ডুমনী গ্রামের ধাইমদ্দিন সিকদারের ছেলে।

প্রহলাদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার মো. ইজ্জত আলী খান জানান, বৃষ্টির সময় নিহত ঐ যুবক বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে আহত হয়। স্বজনরা তাকে উদ্ধার করে গাজীপুর শহিদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

প্রহলাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূরুল ইসলাম সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা শুনার পর ঐ ওয়ার্ডের ইউপি সদস্যকে ঘটনাস্থলে যাওয়ার জন্য বলা হয়েছে।

শ্রীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মূয়ীদুল ইসলাম বলেন, ঘটনা শুনেছি, নিহতের স্বজনরা জেলা প্রশাসক বরাবর আবেদন করলে ঐ পরিবারকে মানবিক সহয়তা প্রদান করা হবে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা মোস্তারী বলেন, বজ্রপাতে এক যুবক নিহত হওয়ার ঘটনা শুনেছি। উপজেলা প্রশাসন থেকে নিহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহয়তা প্রদান করা হবে।

আরিফ চৌধুরী/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর