সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামের পশ্চিমের বন্দের বাড়ি এলাকায় শাহাজান মিয়ার বাড়িতে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে মিজান (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ জুন) বিকেল ৩টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। নিহত মিজান কুবাজপুর গ্রামের নিয়ামত আলীর পুত্র। স্থানীয় ইউপি সদস্য মিলাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী আক্তার হোসেন জানান, বাড়ির বৈদ্যুতিক তার প্রধান খুঁটিতে লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মিজান। আহত অবস্থায় জগন্নাথপুর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ডা. সুপ্রিয়া রানী রায় মিজানকে মৃত ঘোষণা করেন।
জগন্নাথপুর থানার এসআই জিয়া উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে লাশে সুরতহাল তৈরি করেছেন।
নোহান আরেফিন নেওয়াজ/বার্তা বাজার/টি