দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯ লাখ ছাড়ালো

গত একদিনে দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ৬৬৬ জন। এ নিয়ে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯ লাখ ৪ হাজার ৪৩৬ জনে।

এই দিনে দেশে করোনায় প্রাণহানি ঘটেছে আরো ১১২ জনের। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ৩৮৮ জন।

মঙ্গলবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে গতকাল সোমবার (২৮ জুন) ৮ হাজার ৩৬৪ জনের করোনা শনাক্ত হয়েছিলো। যা দেশে করোনা শনাক্ত হওয়ার পরে একদিনে সর্বোচ্চ শনাক্ত।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর দশ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর