ইউএনও পরিচয়ে মুক্তিযোদ্ধার পরিবারের কাছে প্রতারক চক্রের টাকা দাবি

মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের দুই ব্যক্তির কাছে ইউএনও পরিচয়ে কল দিয়ে প্রতারণার চেষ্টা করেছে একটি চক্র । এ ব্যাপারে ওই প্রতারক চক্রের বিরুদ্ধে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেছে ইউপি সদস্য ও গ্রাম পুলিশ।

জানা গেছে, উপজেলার ৩নং শ্রীকোল ইউনিয়নের ইউপি সদস্য ও গ্রাম পুলিশ মতিয়ার রহমানের নাম্বারে সোমবার সন্ধ্যায় ০১৮৭৭-৬২০০৯৭ নাম্বার থেকে মেসেজ ও ফোন কলের মাধ্যমে ভুয়া শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার পরিচয় দিয়ে নারী কন্ঠে তাদের ওয়ার্ডের সকল মুক্তিযোদ্ধাদের নিকট ০১৮৭৭-৬২০০৯৭ নাম্বারটি দিতে বলে প্রতারক চক্র। গ্রাম পুলিশ মতিয়ার রহমান তার নিজ গ্রামের বীর মুক্তিযোদ্ধা রুস্তম শেখের কাছে নাম্বার টি দিলে বীর মুক্তিযোদ্ধা রুস্তম শেখ ওই নাম্বারে কল করলে নাম্বারে রিসিভ করা প্রতারক মুক্তিযোদ্ধাদের ভাতা এসেছে এবং ভাতা পেতে ৪২ হাজার টাকা এই ০১৮৭ ২৪২১১২৭ নাম্বারে সোনালী ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলে
জমা দেওয়ার কথা বলেন।

তাৎক্ষণিক ইউপি সদস্য ও গ্রাম পুলিশ মতিয়ার রহমান উপজেলা নির্বাহী অফিসারের অফিসিয়াল মোবাইল নাম্বারে যোগাযোগ করে বিষয়টা অবগত করে জানতে পারেন ইউএনও তাদেরকে কল বা মেসেজ করেননি। এটা প্রতারক চক্রের কাজ।

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার তার অফিসিয়াল ফেজবুক আইডি uno Sreepur Magura ফেজবুক আইডিতে প্রতারণার বিষয়টি তুলে ধরে সবাইকে সতর্ক থাকতে বলেন এবং এধরণের ফোন কল আসলে প্রশাসনকে জানানোর অনুরোধ জানান।

শ্রীপুর থানার ওসি সুকদেব রায় জানান,ভুয়া ইউওএনও পরিচয়ে কল পাওয়া ইউপি সদস্য ও গ্রাম পুলিশ আজ মঙ্গলবার শ্রীপুর থানায় ২ জন সাধারণ ডায়েরি দায়ের করেছেন।

তাছিন জামান/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর