‘দেশব্যাপী আলোচনায় স্বাস্থ্যখাতের দুর্নীতি’

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের অভিযোগ করে বলেছেন, স্বাস্থ্যখাতের নিয়ে দুর্নীতি এখন দেশব্যাপী আলোচনা হয়। কিন্তু এই দুর্নীতি কমানোর জন্য কোনো উদ্যোগ নিতে দেখছি না বলেও তিনি অভিযোগ করেন।

মঙ্গলবার (২৯ জুন) সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এ অভিযোগ করেন।

তিনি বলেন, স্বাস্থ্যখাতের দুর্নীতি নিয়ে আলোচনা-সমালোচনা সারা দেশ ব্যাপী হলেও এর বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখছি না। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীসহ দায়িত্বপ্রাপ্তরা এ বিষয়টি আমরে নিচ্ছে না। তার মানে অভিযোগ বা দুর্নীতি গুরতর নয়।

জিএম কাদের বলেন, বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ কম। বাজেটে স্বাস্থ্যখাতের জন্য বরাদ্দ করা হয়েছে ৩২ হাজার ৭৩১ কোটি টাকা। যা চলতি অর্থবছরের চেয়ে ৩ হাজার ৪৮৪ কোটি টাকা বেশি। বিশ্বস্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী স্বাস্থ্যখাতে বরাদ্দ হওয়া উচিত কমপক্ষে জিডিপির ৫ শতাংশ। সেখানে গত বারো বছরে দেশের স্বাস্থ্যখাতে বরাদ্দ ছিল জিডিপির ১ শতাংশের নিচে।

তিনি বলেন, বিশ্বের প্রতিটি দেশে করোনা প্রতিরোধে ভ্যাকসিন ব্যবহার করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী প্রতিটি দেশের ৮০ শতাংশ জনগণকে ভ্যাকসিনের আওতায় আনা গেলে জীবনযাত্রা স্বাভাবিক হবে। কিন্তু আমাদের দেশে ভ্যাকসিন সংগ্রহ এখন পর্যন্ত প্রকৃত অর্থে সুনির্দিষ্ট ও সুনিশ্চিত বলা যায় না। ফলে, ভ্যাকসিন দেওয়ার কাজ পুনরায় শুরু ও শেষ কীভাবে ও কবে হবে সেটা কেউ জানে না।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর