কেরানীগঞ্জে ১৮ জুয়াড়ি গ্রেফতার

ঢাকার কেরানীগঞ্জে জুয়া খেলার দায়ে ১৮ জুয়াড়িকে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় জুয়া খেলার উপকরণসহ ১৫ টি মোবাইল ফোন ও নগদ- ১৬ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। মঙ্গলবার (২৯ জুন) বিকেলে র‍্যাব ১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা পূর্ব মান্দাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাকৃতরা হলেন, মোঃ রাজু (৪৮), আনোয়ার হোসেন (২৮), মোঃ রোকনুজ্জামান (৪৫), মোঃ সুমন হাওলাদার (২৮), মোঃ শামিম হাওলাদার (৩০), মোঃ খলিল (৩২), মোঃ আলী (৩৮), অহিদুল শিকদার (২৭), মোঃ আজিজুর (৩৪), মোঃ শহিদুল ইসলাম (৪২), মোঃ কামাল চৌধুরী (২৭), মোঃ রুবেল (৩৮), মোঃ হাসান (৩৮), মোঃ ইমরান (২৯), মোঃ ইউসুফ (৩৪), মোঃ আলাউদ্দিন (৩৮), মোঃ সুজন বেপারী (৩৫) ও মোঃ মোক্তার চৌকিদার (৩৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়াড়ি। তারা বেশ কিছুদিন যাবৎ একে অন্যের সাথে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে ।

এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

রানা আহমদে/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর