পাকুন্দিয়ায় মাসিক আইন শৃঙ্খলা সভা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) একেএম লুৎফুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার আপেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন শাহনাজ, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নাহিদ হাসান সুমন, উপজেলা কৃষি অফিসার সাইফুল আল আমিন, পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন, চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান শামছউদ্দিন, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মজিবুল হক হামদু, নারান্দী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক তরীকুল হাসান শাহীন প্রমুখ।

বক্তাগণ বর্তমান কোভিড—১৯ পরিস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার, মাদক ও যানজট নিরসন, মোটর সাইকেল চোর সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ও বাল্যবিবাহ প্রতিরোধের উপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন।

হুমায়ুন কবির/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর