নীলফামারীতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের প্রশিক্ষন কর্মশালা
নীলফামারী ডিমলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় দুর্যোগ বিষয়ক অবহতিকরন প্রশিক্ষন ও কর্মশালা অনুষ্ঠিত।
মঙ্গলবার (২৯জুন) উপজেলা পরিষদ হলরুমে সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশ গ্রহণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী (এসওডি)-২০১৯ অবহতিকরন প্রশিক্ষন ও কর্মশালা অনুষ্ঠিত।
প্রশিক্ষন কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান মানিক, প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী, প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হালিম, ডিমলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান ও ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন প্রমুখ।
প্রশিক্ষন কর্মশালায় ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন, ত্রান মন্ত্রনালয়ের সেবা শাখার উপ সচিব মোঃ মজিবুর রহমান।
তারিকুল ইসলাম সোহাগ/বার্তা বাজার/টি