বাংলাদেশসহ ৬ দেশের নাগরিকদের তুরস্কে ভ্রমণে নিষেধাজ্ঞা

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশসহ ৬ দেশের নাগরিকদের ওপর ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে তুরস্ক। সোমবার এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১ জুলাই থেকে বাংলাদেশ, ভারত, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, নেপাল ও শ্রীলঙ্কার সঙ্গে প্লেন চলাচল বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ মোতাবেক এই ছয় দেশের নাগরিকদের ওপর স্থল, আকাশ, সাগর ও রেলপথ ব্যবহার করে তুরস্কে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। করোনাভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়ার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর