মেহেরপুরে বজ্রপাতে একজন নিহত, আহত ২

মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামে বজ্রপাতে জিয়ারুল ইসলাম (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন মফিজুল ইসলাম (৪৫) ও হাবিবুর রহমান (৪০) নামের আরো ২ জন কৃষক। হতাহতদের বাড়ি উজলপুর গ্রামে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উজলপুর গ্রামের মাঠে হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালের দিকে প্রচন্ড বজ্রবৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। এসময় বৃষ্টি ও বজ্রপাত উপেক্ষা করে গ্রামের মাঠে জিয়ারুল,মফিজুল ও হাবিবুর ধানের চারা উত্তোলন করছিলেন। এক পর্যায়ে আকস্মিকভাবে বজ্রপাত তাদের শরীরে আঘাত পড়লে,ঘটনাস্থলেই জিয়ারুল নিহত হন। এসময় আহত হন মফিজ ও হাবিবুর। মাঠের অন্যান্য কৃষকরা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মাসুদ রানা/বার্তা বাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর