অবিলম্বে সকল পরীক্ষা চালুর দাবিতে মাভাবিপ্রবিতে মানববন্ধন

অবিলম্বে সকল পরীক্ষা কার্যক্রম চালু করার সিদ্ধান্ত গ্রহণ ও পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় বক্তব্য রাখেন- টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শাহীন হাওলাদার, অর্থনীতি বিভাগের মনির আহমেদ ও রসায়ন বিভাগের আহমেদ ইমতিয়াজ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ইউজিসির ঘোষণা অনুযায়ী অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেয়া হলেও আমাদের বিশ্ববিদ্যালয়ে সে ধরনের কোন কার্যক্রম নাই। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের নিয়ে কোন চিন্তা-ভাবনাই করছে না, আমাদের অনিশ্চয়তার মাঝে ফেলে দিয়েছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে সকল পরীক্ষার কার্যক্রম চালু করার জোর দাবি জানাই।

হাসান সিকদার/বার্তা বাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর