দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জুমাকে ১৫ মাসের কারাদণ্ড

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে ১৫ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। মঙ্গলবার(২৯ জুন) যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জ্যাকব জুমার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ প্রমাণিত হওয়ায় এই শাস্তি দিয়েছেন সাংবিধানিক আদালত। জুমা প্রেসিডেন্ট থাকাকালীন তিনি দুর্নীতির তদন্তে হাজির না হয়ে আদালতের আদেশ অবমাননা করেন।

২০০৯ সালের মে মাসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হন জ্যাকব জুমা। ২০১৮ সালে জুমার প্রেসিডেন্টের মেয়াদ শেষ হয়। তার শাসনামলে অনেক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ রয়েছে। সাবেক এই প্রেসিডেন্ট দুর্নীতির তদন্তে একবার হাজিরা দেন। কিন্তু তারপর আর হাজির হননি।

তদন্ত কমিটির প্রধান ছিলেন বিচারপতি রেমন্ড জোন্ডো। তিনি সাংবিধানিক আদালতকে হস্তক্ষেপ করতে অনুরোধ করেন। তবে, জ্যাকব জুমাকে গ্রেপ্তার করা হবে কিনা সে বিষয়টি এখনো পরিষ্কার নয়।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর