সাবেক ওসি প্রদীপ ও তার স্ত্রী’র সব সম্পত্তি ক্রোকের নির্দেশ

অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার অন্যতম আসামি বরখাস্ত ওসি প্রদীপ ও তার স্ত্রীর চট্টগ্রাম ও কক্সবাজারের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক করে জেলা প্রশাসকের কাছে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার(২৯ জুন) সকালে, চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন।

গত বছরের ২৩শে আগস্ট প্রদীপ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় বলা হয় ‘ঘুষ ও দুর্নীতির’ মাধ্যমে অর্জিত অর্থ গোপন করার জন্য চট্টগ্রামের পাথরঘাটা এলাকার একটি ছয়তলা বাড়ি শ্বশুরের নামে তৈরি করে প্রদীপ। এছাড়া আয়কর রির্টানে তার স্ত্রী চুমকির কমিশন ব্যবসা এবং বোয়ালখালীতে লিজ নেয়া পাঁচটি পুকুরে মাছের ব্যবসার যে আয় দেখানো হয়েছে তাও ভুয়া বলে উল্লেখ করে দুদক।

গত বছরের ৩১শে জুলাই রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ হত্যা মামলায় বরখাস্ত ওসি প্রদীপসহ ১৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। আসামিদের ১২ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে ওসি প্রদীপ তা দেননি।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর