শিকারির এয়ারগানে প্রাণ হারাল ১১ পাখি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেতকান্দি থেকে ১১ টি পাখি ও শিকারির কাছ থেকে এয়ারগান উদ্ধার করা হয়েছে। দি বার্ড সেফটি হাউজ সংগঠন গুলিবিদ্ধ পাখি ও এয়ারগান উদ্ধার করে থানায় জমা দিয়েছে।

এসময় ওই শিকারি পালিয়ে গেলে এয়ারগান এবং শিকারকৃত ৮টি ঘুঘু, ২ টি হরিয়াল ও ১ টি সাদা বক উদ্ধার করা হয়। এর মধ্যে ৯ টি গুলিবিদ্ধ অবস্থায় মৃত ও ২ টি গুলিবিদ্ধ গুরুতর আহত।

দি বার্ড সেফটি হাউজ সংগঠনের চেয়ারম্যান মামুন বিশ্বাস জানান, এয়ারগান ও পাখি উদ্ধার করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহীর পরিদর্শক জাহাঙ্গীর হোসেনের ও শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহার সাথে আলোচনা করে থানায় জমা দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহিদ মাহমুদ খান বলেন, দি বার্ড সেফটি হাউজ সংগঠনের চেয়ারম্যান ১১ টি পাখি উদ্ধার ও এয়ারগান থানায় জমা দিয়েছেন।

এম এ মালেক/বার্তা বাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর