ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের বাস্তবায়নে ২০২০-২১ অর্থ বছরে চলতি খরিপ-২/২০২১-২২ মৌসুমে রোপা আমন আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ৫শ কৃষকদের মাঝে বিনামূল্যে এ বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কল্যান কুমার সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (২) হিমেল সরকার জুই, উপজেলা জনস্বাস্থ্য উপ প্রকৌশলি মো. আক্তার হোসেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মোশারফ প্রমুখ।

উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ৫শ কৃষকদের মাঝে বিনামূল্যে ৫ কেজি ধান, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি দেওয়া হয়।

মিজানুর রহমান/বার্তা বাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর