চীন ও ভারতকে খুশি করতে গিয়ে সরকার দেশের অর্থনীতির বাজে অবস্থা করেছে বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত ও মুক্তি দাবিতে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের আলোচনা সভায় এ কথা বলেন।তিনি।
গয়েশ্বর আরও বলেন, দোষারোপ না করে রাজপথে নামতে হবে। কারো নির্দেশের অপেক্ষায় না থেকে আন্দোলনে নামা উচিত বলেও মত বিএনপির এই নেতার।
তার আরও অভিযোগ, ক্ষমতার কারণে পিতৃহত্যার সঙ্গে জড়িতদের পুরষ্কৃত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বার্তাবাজার/পি