পাবনা পৌরসভায় ১৫০ কোটি টাকার বাজেট ঘোষণা

পাবনা পৌরসভায় ২০২১-২০২২ অর্থবছরে ১৫০ কোটি ৭৯ লক্ষ ৮১ হাজার ৬শত ৩৮ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) দুপুরে পৌরসভা কার্যালয়ে আয়োজিত বাজেট ঘোষনা অনুষ্ঠানে প্রস্তাবিত এ বাজেট ঘোষণা করেন পৌরসভার হিসাবরক্ষক শহীদুল ইসলাম।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল হক,পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান,সাবেক সম্পাদক আখিনুর ইসলাম রেমন,জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বাবুসহ পৌরসভা সকল কাউন্সিলর,রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ ।

মাসুদ রানা/বার্তা বাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর