লামায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ

বান্দরবান লামা সদর ও ডলুছড়ি রেঞ্জে বন্যহাতি দ্বারা নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুন’২১) বেলা ১১টায় বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চেক বিতরণ করা হয়।

জানা যায়, হাতির আক্রমনে নিহত পরিবার পাবে তিন লাখ টাকা করে। আহতরা ক্ষেত-খামার, বসত ঘরের ক্ষতিগ্রস্থরা ৫০, ২৫ ও ২০ হাজার টাকা করে পাচ্ছে।

লামা বিভাগীয় বন কর্মকর্তা এসএম কায়সার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রেজা রশীদ।

এসময় অনুষ্ঠানে আগত বক্তারা বলেন, অপরিকল্পিত বসতি স্থাপন, অবকাঠামো তৈরি হওয়ায়, বন্যপ্রাণিরা আবাস্থল হারিয়েছে। সীমান্তে রোহিঙ্গা বসতি, বন উজাড়সহ নানা কারণে বন্যহাতিগুলো কোন স্থানে স্থির থাকতে পারছেনা। হাতির জন্য ইতোপূর্বে ঘোষিত অভয়ারণ্য কার্যক্রম চালু করা, হাতির খাদ্যানুকুল বন সৃষ্টির পরামর্শ দেন বক্তারা।

লামা বিভাগীয় কর্মকর্তা জানান, বর্তমান সরকার বন্যপ্রাণি দ্বারা ক্ষতিগ্রস্থ পরিবারের বিশেষ গুরুত্ব দিয়ে ক্ষতিপুরণের পরিমান পূর্বের তুলনায় কয়েকগুন বৃদ্ধি করেছে।

বন কর্তৃপক্ষ বলেন, এরই মধ্যে ক্ষতিগ্রস্থ হয়ে যারা ক্ষতিপুরণ পাননি, তারা থানায় সাধারন ডায়েরী করে কাগজপত্র জমা দিলে সহায়তা পাবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বান্দরবান জেলা পরিষদ সদস্য, ফাতেমা পারুল, বন বিভাগের এসিএফ, উদ্যেক্তা ছলিমুল হক চৌধুরী, সরই ইউপি চেয়ারম্যান মো: ফরিদুল আলম, প্রেসক্লাব সেক্রেটারী মো: কামরুজ্জামান প্রমুখ।

মিজানুর রহমান/বার্তা বাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর