কৃষকদের ধানের বীজ ও সার দিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

মাদারীপুরের রাজৈরে কৃষকদের মাঝে উফশী রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) সকাল ১০ টার সময় উপজেলা চত্ত্বরের খাদ্য গোডাউনের সামনে এ বিতরণী কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক ৩৭০ জন কৃষকের হাতে এ কৃষি সামগ্রী প্রদান করা হয়। এসময় জনপ্রতি দুই ধরনের (ডিএপি ও এমওপি) ২০ কেজি করে সার ও ৫ কেজি করে ধানের বীজ দেওয়া হয়েছে। ২০২০-২১ অর্থ বছরে খরিপ ২/২১-২২ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় সামগ্রীগুলো বিনা মূল্যে বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদুল মিরাজ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পল্লব কুমার বাগচী, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. খলিলুর রহমান, উপজেলা এসএপিপিও আব্দুল কাদের মুপ্তি প্রমুখ।

আকাশ আহম্মেদ সোহেল/বার্তা বাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর