দুবাইয়ে ৬ মাসে ইসলাম গ্রহণ করেছেন ২০২৭ জন

গত ৩ মাসে দুবাইয়ে দুই হাজারের বেশি লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়েই তারা আগের ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। তারা দুবাইয়ে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিক। সোমবার (২৮ জুন) খালিজ টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটা জানা গেছে।

দুবাইয়ের শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের সার্বিক সহযোগিতায় পরিচালিত এই সেন্টারের অফিসিয়াল পরিসংখ্যানে জানা গেছে, এই বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ২ হাজার ২৭ জনের বেশি মানুষ এই সেন্টারে কালেমায়ে শাহাদাত পড়ে ইসলাম গ্রহণ করেছেন।

দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস বিভাগের (আইএসিএডি) আওতাধীন এই কেন্দ্রটি নওমুসলিমদের ইসলামের উদার ও সহনশীল নীতিগুলির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। এছাড়াও তাদের সামাজিক, শিক্ষামূলক ও ধর্মীয় সহায়তা প্রদান করেছে।

নিউ মুসলিম ওয়েলফেয়ার সেকশনের প্রধান হানা আল জাল্লাফ সংবাদমাধ্যমকে বলেন, ইসলামিক সেন্টার উন্নত কর্মপন্থার আলোকে ইসলামী সংস্কৃতি, মধ্যপন্থা ও সহনশীলতার মূল্যবোধ প্রচার করে থাকে। ফলে দুবাইয়ে বসবাসরত দুই হাজর ২৭ জন ব্যক্তি ইসলাম গ্রহণ করে।

আল জাল্লাফ জানিয়েছেন, যদি কেউ ইসলাম সম্পর্কে আরও জানতে চান কিংবা ইসলাম ধর্ম গ্রহণ করতে চান— তাহলে সেন্টারের পক্ষ থেকে নানা ধরনের সহায়তা করা হয়।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর