রাজধানীর মগবাজারের ওয়্যারলেস গেট এলাকায় বিস্ফোরণের ঘটনাটি মিথেন গ্যাসের উপস্থিততেই ঘটেছে বলে জানিয়েছেন পুলিশের ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি।
মঙ্গলবার (২৯ জুন) দুপুরে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার ও তদন্ত কমিটির প্রধান মো. আসাদুজ্জামান। বিস্ফোরণের প্রকৃত কারণে অনুসন্ধানের লক্ষ্যে তদন্তের অংশ হিসেবে আজ প্রথম দিন এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, গ্যাস ডিটেক্টর মেশিন দিয়ে ঘটনাস্থলে পরীক্ষা চালানো হয়েছে। সেখানে ১২-১৩ শতাংশ মিথেন গ্যাসের উপস্থিতি পেয়েছে। বর্তমানে পুলিশের এই তদন্ত কমিটি গ্যাসের উৎপত্তিস্থল খোঁজার চেষ্টা করছে।
উল্লেখ্য, গত রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকার আড়ং শো রুমের ঠিক বিপরীতের একটি ভবনের নিচতলা থেকে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৭ জন নিহত হয়েছেন এবং আহত ও দগ্ধ হয়েছেন অর্ধশতাধিক। তাদের মধ্যে ৩৯ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে, ১৭ জন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, ২ জন হলি ফ্যামিলিতে ও ৩ জন আদ দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বার্তা বাজার/নব