বালিয়াকান্দিতে ৩ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নে করোনায় কর্মহীন, অসহায় ও দুঃস্থ ৩হাজার ৭শত ৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯জুন) সকালে উপজেলার নারুয়া ইউনিয়ন পরিষদে খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করেন, নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম মাষ্টার।

এসময় ট্রাগ অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মোঃ মিয়াদ হোসেন, ইউপি সচিব মোঃ আবুল কালাম আজাদ, ইউপি সদস্য বিল্লাল হোসেন, আবু সাঈদ মোল্যা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা বলেন, ইসলামপুর ইউনিয়নে ৫৩৬টি, নবাবপুর ইউনিয়নে ৫৩৬টি, নারুয়া ইউনিয়নে ৫৩৫টি, বহরপুর ইউনিয়নে ৫৩৬টি, বালিয়াকান্দি ইউনিয়নে ৫৩৬টি, জামালপুর ইউনিয়নে ৫৩৬টি ও জঙ্গল ইউনিয়নে ৫৩৫টিসহ ৩ হাজার ৭শত ৫০টি পরিবারের মাঝে প্রত্যেককে একটি ব্যাগ, ৫ কেজি চাউল, ১ কেজি তৈল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ২ কেজি আলু, ১টি সাবান ও এক প্যাকেট সেমাই প্রদান করা হয়।

তিনি আরো বলেন, ৭টি ইউনিয়নেই খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম তদারকি করছেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানাসহ সংশ্লিষ্টরা।

মেহেদী হাসান রাজু/বার্তা বাজার/এফএইচপি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর